Tasnima Aziza

Tasnima Aziza

This is a great initiative to support the financially challenged student. I feel proud to be a part (volunteer, Moral Parent) of this effort. Wish the trust will play this awesome role for the students and will help them to be successful in their lives.

Tasnima Aziza

কাজী শহীদুল ইসলাম, মোরাল প্যারেন্ট

দেশের সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশিদার হিসেবে কোনো ব্যক্তি বা পরিবারের শিক্ষার উন্নয়নে অবদান রাখাই উত্তম প্রন্থা। কোনো একটি পরিবারের একটি সন্তান লেখাপড়া শিখে মানুষ হতে পারলে তার পরিবারের পাশাপাশি দেশ ও জাতি উপকৃত হয়। অামাদের দেশে এখনো সামাজিক ভাবে পিছিয়ে পড়া অনেক অসহায়, দরিদ্র ও এতিম সন্তান অর্থনৈতিক সমস্যার কারণে মেধা থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারছে না। অাবার অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সীমিত পরিসরে দরীদ্র অসহায় পরবারের সন্তানদের লেখাপড়ায় সহযোগিতা করতে চাইলেও প্রকৃত পক্ষে যাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন তাদেরকে খুঁজে পায় না বা খোঁজ করাও হয়ে ওঠে না। মোরাল প্যারেন্ট সমাজের পিছিয়ে পড়া অদম্য মেধাবী সন্তানদের খুঁজে এনে অার্থিক ও মানষিক ভাবে উন্নত মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং এলোকগুলোর সার্বিক সহযোগিতায় দরীদ্র অসহায় পরিবারগুলোর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অবদান রেখে চলছে। এ সংস্থার মাধ্যমে একটি মেধাবী অসহায় সন্তানের মোরাল প্যারেন্ট হিসেবে সহযোগিতা প্রদানের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য মোরাল প্যারেন্ট সংস্থার প্রতি কৃতজ্ঞ। মোরাল প্যারেন্টের উত্তরোত্তর উন্নতি লাভ করুক এবং সমাজের প্রতিষ্ঠিত জনগোষ্ঠী এ সংস্থার মাধ্যমে দরীদ্র অসহায় সন্তানদের শিক্ষা দীক্ষার সহযোগিতায় এগিয়ে অাসুক সেই কামনা করছি।

Tasnima Aziza

Assoc Prof Dr Mainul Islam,

Moral Parenting has provided many of us with a great opportunity to be the Moral Parents of some less privileged kids in our society. Wish all the best for this organization!

Tasnima Aziza

ড. আব্দুল আলীম খান

দায় ও দায়িত্ব নিয়েই আমরা মানুষ – মাঝে মাঝেই একথাটা আমরা ভুলে যাই। যান্ত্রিক এ জীবনের প্রতিষ্ঠার ইঁদুর দৌড়ে আমরা প্রতেকেই এত ব্যস্ত থাকি যে, দিন শেষে আমরা বড় বিচ্ছিন্ন হয়ে পড়ি। এই বিচ্ছিন্নতা আমাদের সমাজ সচেতনতার বিপরীতে সমাজ বিচ্ছিন্ন করে তোলে।এর ব্যতিক্রম কিছু মানুষও আছেন, যারা নিজেদের স্বচ্ছন্দ জীবনযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর কথাও চিন্তা করেন। তেমন কিছু উদ্যোগী মানুষ মিলে গড়ে তুলেছেন মোরাল প্যারেন্টিং ট্রাষ্ট। সমাজের অদম্য মেধাবী যারা অর্থাভাবে শিক্ষাব্যয় বহনে অসচ্ছল,  তাদের বৃত্তি প্রদানের জন্য তাঁরা গড়ে তুলেছেন এই মানবিক প্রতিষ্ঠান। মোরাল প্যারেন্টিং ট্রাস্টের আহবানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছেন,  সবপ্ন দেখিয়েছেন অসংখ্য অদম্য মেধাবীদের। Moral Parenting নামক এই মানবিক উদ্যোগে আমরা আপনাকে আমাদের পাশে চাই, সাথে চাই।

Tasnima Aziza

মো: তাহসিনুল হক

আমাদের চলার পথে ঘটে যাওয়া কত শত মন খারাপের ঘটনা অবিরত আমাদের চোখ এড়িয়ে যাই। হয়ত দেখেও দেখিনা বা বুঝিনা সেসব ঘটনার করুন রূপ। স্বচ্ছলতার চাদর মুড়িয়ে পথচলা এই আমরা কখনও অনুভব করিনা, না পাওয়ার বেদনার চাদরে আটকে থাকা দারিদ্রতা। মহান রবের কৃপায় পাওয়া স্বচ্ছলতাকে কাজে লাগিয়ে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সবাই কাজে লাগাতে পারেনা।  অসচ্ছল পরিবারের মেধাবী সন্তানেরা হারিয়ে যায় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। সামর্থবান মানুষের অস্বচ্ছল মানসিকতার কাছে হার মেনে যায় মানবিকতা। এর মাঝেও ঘুরে দাঁড়ায় মানবিক হৃদয়ের মানুষগুলো; তৈরী হয় নতুন গল্প, নতুন পথচলা, ফলশ্রুতিতে আলোর মুখ দেখে অন্ধকারে হারিয়ে যেতে বসা কিছু মেধাবী তরুণ তরুণী।মোরাল প্যারেন্টিং কে আমি এভাবেই পেয়েছি সম্ভবনাময় মেধাবী প্রজন্মের পাশে আলোকবর্তিকা রূপে।মানবিক মানুষ খোঁজার মাধ্যম হিসাবে এগিয়ে চলুক মোরাল প্যারেন্টিং । নিরন্তন শুভেচ্ছা।