১) আল-কুরআনের মর্মবাণী অনুসন্ধান- পবিত্র কুরআনের অর্থ জেনে সেই অনুযায়ী জীবন গঠনে মোরাল চিলড্রেনদের উৎসাহিত করতে এই প্রগ্রাম চালু করা হয়েছে। গত বছরের মত এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগ্রহী মোরাল চাইল্ডদের জন্য ৫০-৬০ টি (অর্থ সহ উন্নতমানের) কুরআন শরীফ কিনে পাঠানো হচ্ছে। তারা গ্রুপ করে ভাগ করে বিভিন্ন অংশ পড়বে; সুরা ভিত্তিক আলোচনা করবে এবং তা “একসাথে ইফতার” বা অন্য সময়ে অনলাইন-অফলাইনে নিজেদের মধ্যে আলোচনা করবে। ফাইনালী একদিন সকলে মিলে অনলাইনে একটি প্রতিযোগীতার আয়োজন করা হবে এবং জয়ীদের পুরস্কৃত করা হবে- এই আয়োজনে আপনি পবিত্র কুরাআন শরীফ কিনে দিতে পারেন।
২) স্বাবলম্বী প্রজেক্ট- মোরাল চাইল্ডদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে “স্বাবলম্বী প্রজেক্ট” পরিচালনা করা হয়। এটি এককালীন সহায়তা প্রদান এবং যাকাতের অন্যতম খাত। গত চার বছরে প্রায় ৫৫০ টি পরিবারকে স্বাবলম্বী ফান্ড প্রদান করা হয়েছে, এর মধ্যে অনেকেই আংশিক এবং কয়েকজন পুরাপুরি স্বাবলম্বী হতে পেরেছে। এত অল্প টাকায় যে একটি পরিবার স্বাবলম্বী হতে পারে তা কল্পনাতীত, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তা করে দেখিয়েছে; বিভিন্ন সময় Moral Parenting Group এ ওদের সফলতার গল্পগুলো হয়ত আপনাদের চোখে পড়েছে। অর্থ প্রদানের পাশাপাশি সঠিক প্রশিক্ষণ এবং গাইডেন্স প্রদান করার ফলে এই সফলতা এসেছে বলে আমাদের বিশ্বাস। এই প্রজেক্টের জন্য এককালীন ১০২০০ (নতুন) বা ৭২০০ (২য় বার) টাকা অনুদান / যাকাত দিতে পারেন। প্রতি প্রজেক্টের জন্য একজন পরামর্শক নিয়োগ করা হয়, এক বছর পর্যন্ত ওরা মোরাল প্যারেন্টকে / দাতাকে ২ মাস পরপর কাজের অগ্রগতি রিপোর্ট পাঠাবে। আপনি এখানে আপনার যাকাতের অর্থ প্রদান করতে পারেন।
৩) একসাথে ইফতার- মোরাল চিলড্রেনদের পারিবারিক আবহে একদিন ইফতার করার অনুভূতি দিতে প্রতি রমজানের মত এবারও এই কার্যক্রম নেওয়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে উক্ত এলাকার মোরাল চাইল্ড, মোরাল প্যারেন্ট ও ক্যাম্পাস গার্ডিয়ান পরিবার সহ একসাথে ইফতার করা হয়। এটি মোরাল প্যারেন্টিং পরিবারের একটি মিলন মেলা। এখানে ইফতার করার পাশাপাশি আল কুরআনের মর্মবাণী নিয়ে ওরা আলোচনা করা এবং সবার জন্য দোয়া করা হয়। মোরাল চিলড্রেনদের একদিন একটু ভাল কিছু ইফতারী করাতে আপনিও এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন! কোন মোরাল প্যারেন্ট দেশে অবস্থান করলে আপনার কাছের ভার্সিটিতে ওদের সাথে একদিন ইফতার করতে পারেন, ওরা খুব খুশি হবে।
৪) ঈদ গিফট- মোরাল প্যারেন্ট তার নিজ মোরাল চাইল্ড কে ঈদের উপহার পাঠাতে পারেন। ঈদের জন্য কাপড় কিনতে বা বাজার করতে টাকা দিতে পারেন। এটা অপশনাল, তবে আমরা অনুরোধ করি সম্ভব হলে বছরে একটা ঈদে নিজ সন্তানের পাশাপাশি মোরাল চাইল্ড কেও কিছু গিফট করা। সবচেয়ে ভাল হয় নিজ মোরাল চাইল্ডের সাথে কথা বলে টাকা / উপহার নিজে সরাসরি পাঠানো। এতে মোরাল চাইল্ডের খোঁজ খবর নেওয়া হল, আপনার কাছ থেকে সরাসরি গিফট পেলে ওরা অনেক খুশি হবে। তবে নিতান্তই যদি সরাসরি দেওয়া আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আমারা হেল্প করতে চেষ্টা করব। আমাদের কাছে খাত উল্লেখ করে টাকা পাঠাতে পারেন বা আমাদের অনুমতি দিলে পর্যাপ্ত ব্যালান্স থাকা সাপেক্ষে আপনার একাউন্ট থেকে কেটে নিতে পারি। আমরা সাধারনত ঈদ গিফট ১০০০ – ৫০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকি।
৫) ঈদ সালামী- যে সকল মোরাল চাইল্ড তাদের মোরাল প্যারেন্টের কাছ থেকে কোন “ঈদ গিফট” পায় না তাদের কে ঈদের কয়েকদিন আগে ঈদ সালামী (১০০০ টাকা) দেওয়া হয়। গত বছর এমন প্রায় ২০০ জনকে ঈদ সালামী দিয়েছিলাম। এবার আরও বেশী মানুষকে আর একটু বেশী পরিমানে টাকা দিতে চাই। ওদের অনেকের অবস্থা এমন থাকে যে টাকার অভাবে ঈদে বাড়ি যেতে পারে না বা ঈদের দিন সামান্য চিনি / সেমায় কিনতে পারে না বা মা-বাবার ছেঁড়া কাপড়ের পরিবর্তে একটা নতুন শাড়ি / লুঙ্গি কিনে দিতে চায় – এই সামান্য টাকা ওদের অনেক উপকারে আসে। তাই, আপনি আপনার নিজ মোরাল চাইল্ড কে ঈদ গিফট দেওয়ার পাশাপাশি অন্যদের জন্য ঈদ সালামী হিসাবে কিছু টাকা আমাদের কাছে দিতে পারেন। সকল মোরাল চাইল্ড আমাদের কাছে সমান, তাই সকলকে সাথে নিয়ে ঈদের আনন্দ করতে চাই। ঈদ সালামী আপনি যে কোন এমাউন্টে দিতে পারেন।
৬) ইমারজেন্সী ফান্ড- মোরাল প্যারেন্টিং এ নিয়মিত বৃত্তির পরিমান খুব বেশি নয়; এই টাকা দিয়ে ওদের পুরা খরচ চলেনা। প্রায়ই মোরাল চিলড্রেনরা বিপদে পড়ে (ভর্তি, রেজিস্ট্রেশন, খাবার কেনা, মেস বিল, চিকিৎসা খরচ, বাস ভাড়া ইত্যাদি) আমাদের কাছে তাৎক্ষনিক সহায়তা চায়; আমরা সেটা তার মোরাল প্যারেন্ট কে ফরোয়ার্ড করি; কিন্তু অনেক মোরাল প্যারেন্ট অতিরিক্ত সহায়তা করতে পারেন না, বা সময় মত ইমেইল খেয়াল করেন না। তখন আমরা ইমারজেন্সী ফান্ড থেকে তাকে সামান্য কিছু টাকা দিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করি। রমজান মাস উপলক্ষে এই ফান্ডে আপনি কিছু অনুদান / যাকাত /সাদাকা অনুদান দিতে পারেন- যা দিয়ে এরকম বিপদে-আপদে হেল্প করতে পারব!
মোরাল প্যারেন্টিং এর প্রধান কার্যক্রম দরিদ্র – মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। মোরাল প্যারেন্টগণ তাদের সুবিধা অনুযায়ী ট্রাস্টের ব্যাংক হিসাবে বৃত্তির টাকা জমা রাখেন। এই বৃত্তি প্রতি দুই মাস (সেশন) পরপর ক্যাম্পাস গার্ডিয়ানের (স্থানীয় শিক্ষক) মাধ্যমে মোরাল চাইল্ডদের কাছে পৌঁছে দেওয়া হয়। ক্যাম্পাস গার্ডিয়ানগন তার ক্যাম্পাসের বা উক্ত এলাকার সকল মোরাল চিলড্রেনদের সুবিধাজনক সময়ে ও স্থানে একত্রিত করে বৃত্তি প্রদান করেন, একে আমরা “বৃত্তি উৎসব” বলি। বৃত্তি দেওয়া ছাড়াও এইদিন ক্যাম্পাস গার্ডিয়ান তার স্টুডেন্টদের খোঁজ খবর নেন, রেজাল্ট কার্ড দেখেন এবং দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন। বৃত্তি উৎসব মোরাল চিলড্রেনদের জন্য একটি আনন্দের দিন; এটা তাদের পুনর্মিলনের দিন। এই দিন তারা একত্রিত হয়ে গল্প-গুজব করে, নিজেদের সফলতা-সমস্যা নিয়ে আলোচনা করে, বক্তৃতা প্রাকটিস করে, নতুনদের সাথে পরিচিত হয়, একসাথে নাস্তা করে, সব শেষে মোরাল প্যারেন্টের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি জমা দিয়ে বৃত্তি গ্রহন করে। মোরাল চিলড্রেনদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি এবং তাদের কমিউনিকেশন স্কীল ডেভেলপমেন্টে “বৃত্তি উৎসব” গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
আমাদের মোরাল চিলড্রেনদের পরিবারকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়; তাই আরেকটি মৌলিক চাহিদা “চিকিৎসা” ওদের কাছে গৌন হয়ে যায়। অসুস্থ হলে ওরা দোকান থেকে ওষুধ কিনে খায় বা অন্য কোন ভুল চিকিৎসার খপ্পরে পড়ে। তাই, মোরাল চিলড্রেন এবং তাদের পরিবার (মা-বাবা) কে ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করা হলো।
বর্তমানে আমাদের প্রায় ৫০ জন মেডিকেল পড়ুয়া মোরাল চিলড্রেন আছে; ওরা যখন পাশ করে ডাক্তার হবে তখন সারা দেশে আমাদের সকল মোরাল চিলড্রেন এবং তাদের পরিবারের জন্য মেডিকেল সেবা ফ্রি করার পরিকল্পনা আছে।
প্রাথমিক পর্যায়ে এখানে কিছু ডাক্তাররের ঠিকানা এবং যোগাযোগের উপায় দেওয়া হল; মোরাল চিল্ড্রেনরা প্রয়োজন মত এখান থেকে সেবা নিতে পারবে।
কে, কখন কিভাবে সেবা নিতে পারবেঃ
এই চিকিৎসা পরামর্শ শুধুমাত্র মোরাল প্যারেন্টিং এর মোরাল চিলড্রেন এবং তাদের মা-বাবা নিতে পারবে। ডাক্তার মোরাল চিলড্রেনের পরিচয় নিশ্চিত হয়ে তবেই চিকিৎসা দিবেন; MC ID এবং MP এর নাম জিজ্ঞাসা করা হতে পারে। অন্য কেও ডাক্তারদের বিরক্ত না করার অনুরোধ রইল। মা-বাবা’র সেবার জন্য প্রথমে মোরাল চিলড্রেনকে যোগাযোগ করতে হবে।
নির্দিষ্ট সময়ে উল্লেখিত উপায়ে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে হবে, এর বাইরে ডাক্তারদের সাথে যোগাযোগ করা যাবে না।
এমারজেন্সি হলে বা অন্য কোন বিষয় আলোচনার জন্য এই প্রজেক্টের কোয়ারডিনেটর ডঃ সুমি বা মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সাথে যোগাযোগ করতে হবে।
List of Respected Physicians:
Free Medical Service
Sl
Name with Designation
Address / Chamber
Field/Specialty
Schedule & way of communication
Comment
1.
Dr. Sumi Aktar, MBBS,CCD,DMUD,ADMS
Labaid diagnostic center, Magura.
General Consultancy, Gynecology & ultrasound.
Direct at Chamber (12-05pm), Email: sumiaktar490@gmail.com What’s up: 01746130764 (7-9 pm everyday)
Coordinator of this project (Contact for Emergency)
2.
Dr. A.B.M. Isfaq Elahi, MBBS, MCPS (Surgery), FCPS (Surgery)
Dr. Shamima Nasrin MBBS, MPH, MSc (Family Medicine), PGD (Oncology)
Ottawa, Canada
*General: Telehealth -History / Diagnosis / Treatment. -Need-based referral to the most befitting doctor. *Specific: -Health education (Any Physical or Mental Health conditions/concerns). -Mental health support/motivational counselling.
*WOC: Email shamimanasrin31@yahoo.com *Schedule: BD Time -Saturdays: 8:00 pm -10:00 pm -Sundays: 9:00 am – 11:00 am
4.
Dr. Farhana Rahman Mithila MBBS, FCPS
Gynaecologist, Shahid Sohrawardy Medical College and Hospital, Dhaka
Obstetrics and gynecology
Direct at Chamber; Phone call on Wednesday At 6-7pm; Phone: +8801710877211
5.
Dr. Kaniz Fatema, MBBS
Dhaka
Medicine
Phone: 01758989464 (7-9 pm everyday)
6.
Dr. Dhiman Roy BHMS (DU) DipIACH (Greece) MSc in Homeopathy (UCLan) MSc Public Health (UEL) Ph.D. Research Fellow (IES, RU) Professional Physician of Hahnemannian Homeopathy.
Dr. Rahim Homeopathy Foundation (DRHF) Bangladesh center for the International Academy of Classical Homeopathy (IACH), Greece 308, She-E-Bangla Road, Khulna – 9100 Bangladesh Mobile: +8801755601820 & +8801755601821
Homeopathy
Evenings and Weekends Email: dhrupodee@hotmail.com
Free Medicine (Courier charge Required only)
7.
Dr. Fatema Akhter ( BDS, Fcps ( 2nd part) PhD)
Riyadh, Saudi Arabia
General consultancy in Dentistry
+966531003115 (Whatsapp), SMS first then talk.
8.
Dr. Humayra Hridi
Dhaka
Child and adolescent psychiatry (currently in course at BSMMU)
Phone call or WhatsApp Number- 01708553391, Any day – 6 to 9 pm
9.
Dr. Tusher Mahmood
Dhaka Medical College
Orthopaedics dept , Dhaka Medical College
Phone call, WhatsApp Number -01707076717, Mon, Wed – 9 to 11 pm
10
DR BOSRA SIKDAR
Panchlaish, , Chattagram
Child health and Medicine
Phone call, WhatsApp Number 01532439474, Any day after evening
11
Dr. Mizanur Rahman
Evercare Hospital Dhaka
Sr. Consultant Molecular Diagnostics
First send an SMS or Email; take appointment then contact; Ph 01755646545, Email: i_am_mizan@yahoo.com
12
Dr Farid Matubber
Faridpur Medical College
Intern Doctor
Email anytime / Call everyday at 9-11 pm. 01780002751 faridmatubber67@gmail.com
মোরাল প্যারেন্টিং এ আমরা আমাদের মোরাল চিলড্রেনদের বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন ভাবে প্যারেন্টিং করে সমাজে ভাল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আলোকিত জীবন গড়ার প্রত্যয়ে এই “১০০ বই পড়া কর্মসূচি”।
একজন আলোকিত মানুষ হতে গেলে বই পড়ার বিকল্প নেই কিন্তু আমাদের মোরাল চিলড্রেনরা ঠিকমত পাঠ্যপুস্তকই কিনে পড়তে পারেনা সেখানে অতিরিক্ত বই কিনে পড়ার চিন্তা অবান্তর। বিশ্ব সাহিত্য কেন্দ্র বা অন্যান্য লাইব্রেরীর সুবিধা থাকা সত্তেও সম্প্রতি একটা জরিপ করে জেনেছি মাত্র ৫% ছাত্রছাত্রীর বাইরের বই পড়ার অভ্যাস আছে এবং বছরে অধিকংশ শিক্ষার্থীর বই পড়ার সংখ্যা ১ থেকে ৫। এই বাস্তবতায় আমরা আমাদের কলেজ- ভার্সিটি লেভেলের মোরাল চিলড্রেনদের জন্য ‘১০০ বই পড়া উৎসব’ নামে একটি কর্মসূচী চালু করতে যাচ্ছি।
প্রথমে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করে তাদের কাছে সেরা ১০ টি বই এর তালিকা যোগাড় করেছি। সেই সাথে মোরাল প্যারেন্টদের পছন্দ মিলিয়ে ১০০ টি সেরা বইয়ের তালিকা প্রস্তুত করেছি। এই বই গুলো কিনে তা ১০ টি করে বই নিয়ে মোট ১০ টি সেট এ ভাগ করব। ইতিমধ্যে এমন ১০ টি ভার্সিটি সিলেক্ট করেছি যেখানে বা তার আশেপাশে আমাদের কমপক্ষে ১০ জন আগ্রহী মোরাল চিলড্রেন আছে। এখন এই ১০ সেট বই ১০ ভার্সিটির প্রতিনিধি এর কাছে পাঠিয়ে দিব। একটা নির্দিষ্ট সময়ে বই পড়া শেষে তারা বই গুলোকে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিবে।
আমরা ওদের বই পড়া মনিটরিং করব; এটাকে একটা উৎসবে পরিনত করতে কুইজ, রিভিউ আড্ডা এবং প্রতিযোগীতার ব্যবস্থা করা করব। সারাদেশে আমাদের ভার্সিটি পর্যায়ে প্রায় ২৫০ মোরাল চিলড্রেন আছে; তারা প্রত্যেকে ১০০ টি করে বই পড়ার সুযোগ পাবে।
ওদের বই পড়ার অভ্যাস গড়ে উঠবে, ওরা আলোকিত মানুষ হবে এবং এর থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ওরা নিজের জীবন গড়ার পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখবে- এটাই আমাদের উদ্দেশ্য।
প্রজেক্টের প্রস্তুতি শেষ, খুব দ্রুত তা শুরু হবে, ইনশা আল্লাহ্!
আমাদের মোরাল চিল্ড্রেনদের (নৈতিক সন্তান) জীবন সংগ্রামের জীবন! দরিদ্রতার সাথে সংগ্রাম করে ওদের পড়াশুনা চালিয়ে নিতে হয়। অনেকেই আবার নিজের খরচ চালানোর পাশাপাশি সংসারেও খরচ দেয়। এরা কেও টিউশনি করে, কেও অন্যের জমিতে কাজ করে, কেও ভ্যান চালায় আবার কেও সংসারের কাজে সাহায্য করে।
এসব কাজ করে হয়ত সমস্যার সাময়িক কিছুটা সমাধান হয় কিন্তু এটি কোন স্থায়ী সমাধান নয়। ওদেরকে যদি কিছু আর্থিক সহায়তা এবং সঠিক নির্দেশনা প্রদান করা যায় তাহলে এরা হয়ত আত্মনির্ভরশীল হতে পারবে। আবার, পড়াশুনা শেষ করে এরা সবাই যে চাকুরী পাবে এমন নিশ্চয়তাও নেই। তাই পড়াশুনার পাশাপাশি এদের যদি কিছু কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তা হয়ত ওদের ভবিষ্যৎ উদ্যোগতা হওয়ার সম্ভাবনা তৈরি করবে।
অন্যদিকে, আমাদের মধ্যে অনেকেই নিয়মিত বৃত্তির পাশাপাশি এককালীন অর্থ দান করতে চান। যাকাত বা অন্য অর্থ দান করার জন্য উপযুক্ত এবং বিশ্বস্ত স্থান খোঁজেন।
উপরোক্ত উপলব্ধির আলোকে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ২০২১ সাল থেকে “স্বাবলম্বী” নামে একটি প্রজেক্ট চালু করেছে। বিগত ৫ বছরে এখন পর্যন্ত প্রায় ৬০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে; অনেকে বেশ ভাল কাজ করেছে; তারা তাদের প্রাথমিক মূল্ধন কে ৩ থেকে ৮ গুন পর্যন্ত বৃদ্ধি করতে সফল হয়েছে; এবং স্বাবলম্বী হয়েছে।
২০২৬ সালের জন্য আবার প্রজেক্টে ফান্ড সংগ্রহ শুরু হয়েছে। এই প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হলোঃ
এবছর দুই ধরনের প্রজেক্টে সহায়তা দেওয়া হবেঃ নতুন প্রজেক্ট এবং গত বছরের প্রজেক্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
মূলত ভার্সিটি পর্যায়ের মোরাল চিলড্রেন তাদের পছন্দ মত প্রজেক্ট প্রপোজাল লিখে ফান্ডের জন্য আবেদন করে।
সম্ভাব্য সকল উপায়ে প্রস্তাবিত প্রজেক্টের সত্যতা, উপুযুক্ততা এবং সম্ভাবনা যাচায় করা হয়।
বাছায়কৃত প্রজেক্টের জন্য অনুদান (নতুন প্রজেক্টে ১০২০০ এবং পুরান প্রজেক্টে ৭২০০ টাকা) প্রদানের অনুরোধ করা হয়।
প্রজেক্টের মূল কাজ মোরাল চাইল্ড তার পরিবারের সদস্যের মাধ্যমে পরিচালনা করে এবং তা মনিটরিং করার জন্য আমাদের পক্ষ হতে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়।
দাতা কে তার প্রজেক্টের সকল তথ্য দেওয়া হয়; এছাড়া মোরাল চাইল্ড এক বছর পর্যন্ত (প্রতি ২ মাস পরপর) তার প্রজেক্টের অগ্রগতির প্রতিবেদন আমাদেরকে এবং ডোনার কে পাঠায়।
ডোনারের দেওয়া পুরা টাকাটাই প্রজেক্টে দেওয়া হবে, তবে এক বছর পর্যন্ত দেখাশুনা করার জন্য প্রতি প্রজেক্টের জন্য ২০০ টাকা সার্ভিস চার্জ এক্সট্রা দেওয়ার অনুরোধ করা হয়।
আপনি এক বা একাধিক প্রজেক্টে অনুদান দিতে পারেন
স্বাবলম্বী প্রজেক্ট সম্পর্কে যে কোন কিছু জানতে বা পরামর্শ দিতে moralparenting@gmail.com এ ইমেইল করতে পারেন।