ফিলিস্তিন জনগণের উদ্দেশ্যে শোক বই

ফিলিস্তিন জনগণের উদ্দেশ্যে শোক বই

স্বেচ্ছা সেবা

স্বেচ্ছা সেবা

আমাদের মোরাল চিলড্রেনরা শুধু সমাজ থেকে সাহায্য নেই না, তারা সাধ্যমত বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। মোরাল প্যারেন্টিং এর মূল লক্ষ্য, নৈতিক সমাজ গঠনে অবদান রাখা। নৈতিক সমাজ গঠন করতে হলে প্রথমে দরকার নৈতিক মানুষ। আমাদের মোরাল চিলড্রেনরা নৈতিক মানুষ হওয়ার প্রশিক্ষণ স্বরূপ তাদের সাধ্যমত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি ক্যাম্পাসে ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে; তারা তাদের ক্যাম্পাসের আশেপাশে নিম্নলিখিত কার্যক্রম পরিচালনা করে থাকেঃ

(১) প্রাকৃতিক দুর্যোগে সহায়তা  

(২) পরিস্কার পরিচ্ছন্নতা

(৩) জন সচেতনতা বৃদ্ধি

(৪) বৃক্ষ রোপন

(৫) হাসপাতালে সেবা    

MPT Blood Bank

MPT Blood Bank

  • এখান থেকে প্রয়োজনে যে কেও রক্ত নিতে পারবেন, তবে মোরাল প্যারেন্ট এবং তাদের স্বজনদের অগ্রাধিকার থাকবে।
  • আমাদের মোরাল চিল্ড্রেনরা অনেক স্ট্রাগল করে পড়াশুনা করছে; ওদের কাছ থেকে রক্ত নেওয়ার ক্ষেত্রে ওদের প্রতি সহানুভূতিশীল আচরন করবেন।
  • এখানে নাম থাকলেও কেও যদি তার পরীক্ষা বা অন্য কোন সমস্যা থাকার কারনে উক্ত সময় রক্ত দিতে অপারগতা প্রকাশ করে তাহলে তাকে জোর করবেন না।
  • কেও যদি রক্ত দিতে যায় তাহলে তার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার শরীরের যত্ন নিবেন।
  • রক্তদান সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন ব্যাপারে এই লিস্টের কাওকে ফোন দিবেন না।
  • কেও রক্ত দিলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে Moral Parenting Group একটি পোষ্ট দিতে পারেন; তাতে অন্যরা রক্ত দানে উৎসাহিত হবে।

এটি মোরাল প্যারেন্টিং এর রক্ত দানে আগ্রহী সদস্যদের তালিকা। MPT_Blood Bank থেকে রক্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার জন্য অনুরোধ রইলঃ

Visit the Link for details :

শীতবস্ত্র উপহার

শীতবস্ত্র উপহার

গত দুই বছরের ন্যায় এবারও আমরা “শীতবস্ত্র উপহার” কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এই শীতবস্ত্র উপহার কার্যক্রমকে গতানুগতিক ভাবে না করে একটু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করি। এই কাজের স্বচ্ছতা, যথার্থতা এবং মোরাল প্যারেন্টিং এর মূল কন্সেপ্টের সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্টটি এভাবে সাজানো হয়েছেঃ

**  Moral Parenting  এর ভার্সিটি পর্যায়ের মোরাল চিল্ড্রেনরা তাদের নিজ গ্রামের সবচেয়ে দরিদ্র ১০ জনের (শিশু ও বৃদ্ধ) তালিকা আমাদের কাছে পাঠায়।

** প্রাপ্ত প্রপোজালের যথার্থতা যাচায় সাপেক্ষে আমরা সেই প্রজেক্টের জন্য শীতবস্ত্র কেনার জন্য ডোনেশন সংগ্রহ করি।  যারা এরকম উপহার কখনও পাইনি তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

** একটি প্রজেক্টের জন্য ডোনেশনের পরিমান ৫২০০ টাকা। (কাপড় কেনা ৫০০০ + অন্যান্য খরচ ২০০)।  

** কোন প্রজেক্টে ডোনেশন পেলে তা দিয়ে উক্ত মোরাল চাইল্ড উল্লেখিত মানুষদের পছন্দমত রঙ, সাইজ অনুযায়ী নতুন শীতবস্ত্র কিনে দিবে। সম্ভাব্য ক্ষেত্রে তারা নিজেরা দোকানে গিয়ে নিজেদের কাপড় পছন্দ করে নিবে।

** আপনি যে প্রজেক্টের জন্য টাকা দিবেন সেই মানুষগুলো জানবে যে আপনি এটা তাদের উপহার হিসাবে দিয়েছেন; কোন দান বা অনুগ্রহ নয়।   

** কাজ শেষে মোরাল চাইল্ড তার কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট (বিবরণ, হিসাব,গ্রহিতার ঠিকানা,  ছবি)  দাতার কাছে ইমেইলে পাঠাবে।      

এই প্রজেক্ট মূলত দুটি উদ্দেশ্যে পরিচালিত হয়ঃ এক- প্রকৃত দুস্থ মানুষকে তার জন্য উপযুক্ত শীতের কাপড় উপহার দেওয়া। দুই- আমাদের মোরাল চিলড্রেনদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করা। 

গত বছর এই কাজ করতে গিয়ে আমাদের মোরাল চিল্ড্রেনরা অনেক মর্মস্পর্শী এবং আনন্দদায়ক ঘটনার সাক্ষি হয়েছিল। আশাকরি এবারও কাজটা সফল ভাবে করতে পারব; এবং কিছু প্রকৃত শীতার্ত-দুস্থ মানুষের উপকার করতে পারব।        আপনি অর্ধেক, এক বা একাধিক গ্রুপকে শীতবস্ত্র উপহার দিতে পারেন; ২৬০০ টাকার গুণিতক যে কোন এমাউন্ট ডোনেট করতে পারেন।